Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 26 Sep 2026 19:53
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: ভারতে করোনাভাইরাস মোকাবেলায় দেশটির ৬ মেট্রোসিটিকে রেডজোন হিসেবে চিহ্নিত করলো মোদি প্রশাসন।

বুধবার ১৭০টি হটস্পটের তালিকা প্রকাশ করা হয়। যারমধ্যে রয়েছে দিল্লি-মুম্বাই-কলকাতা-বেঙ্গালুরু-চেন্নাই ও হায়দ্রাবাদ।

কেন্দ্রীয় প্রশাসনের বক্তব্য, ভারতে প্রাণঘাতী মহামারিটি বিস্তার লাভের পর মেট্রোসিটিগুলো এবং আশেপাশের জেলা ও শহরে শনাক্ত হয়েছে ৮০ ভাগ করোনা রোগী। আগামী সপ্তাহের মধ্যে এসব অঞ্চলে সংক্রমণের সংখ্যা দ্বিগুণ হওয়ার শঙ্কা চিকিৎসকদের।

দেশটিতে কোভিড নাইনটিনে প্রাণ হারিয়েছেন ৪২২ জন; আক্রান্ত ১২ হাজারের বেশি।

(এএইচএন/ ১৬ এপ্রিল, ২০২০)