Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 17 Jun 2026 18:12
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: গোপালগঞ্জে আরও ৭ পুলিশ সদস্যসহ ৮ জনের শরীরে করোনার অস্তিত্ব পাওয়া গেছে। এ নিয়ে জেলায় মুকসুদপুর থানার ১০ পুলিশ সদস্যসহ ১৭ জনের শরীরে করোনার অস্তিত্ব পাওয়া গেছে বলে সিভিল সার্জন ডাঃ নিয়াজ মোহাম্মদ নিশ্চিত করেছেন।

তিনি জানান, এ পর্যন্ত জেলা থেকে ২২০ জনের নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে ১৬৭ জনের রিপোর্ট পাওয়া গেছে। এদের মধ্যে ১৭ জনের শরীরে করোনাভাইরাস পজিটিভ পাওয়া গেছে। বাকীদের রিপোর্ট এখনও পাওয়া যায়নি।

এ নিয়ে জেলার মুকসুদপুরে ১০ পুলিশ সদস্য, সদর উপজেলায় ৩ জন, টুঙ্গিপাড়া উপজেলায় ৩ জন এবং কোটালিপাড়া উপজেলায় এক জনের শরীরে করোনাভাইরাস পজিটিভ ধরা পড়েছে। আক্রান্তদের উপজেলা পর্যায়ে আইসোলেশন সেন্টারে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।

এদিকে, করোনা উপসর্গ নিয়ে এ পর্যন্ত জেলায় তিন নারীর মৃত্যু হয়েছে। তাদের নমুনা সংগ্রহ করে আইইডিসিআর-এ পাঠানো হয়েছে।

(এএইচএন/ ১৬ এপ্রিল, ২০২০)