Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 20 Sep 2026 21:03
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: আহসানুল আলম ইউনিয়ন ব্যাংক লিমিটেডের ৬৬তম পর্ষদ সভায় সর্বসম্মতিক্রমে চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি চট্টগ্রামের সুপরিচিত সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।

আহসানুল আলম ২০০৪ সাল থেকে এস আলম অ্যান্ড কোম্পানির চিফ এক্সিকিউটিভ হিসেবে কর্মরত থেকে তার পরিবারকে সহযোগিতা করে আসছেন। আহসানুল আলম জেনেসিস এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ও হাসান আবাসন (প্রা.) লিমিটেডের চেয়ারম্যান।

তিনি টেক্সটাইলস অ্যাকসেসরিজ অ্যান্ড অ্যাপারেলস লিমিটেড ও ওয়েস্টার্ন ডিজাইনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। এছাড়া তিনি ইনফিনিয়া গ্রুপের চেয়ারম্যান ও নরিনকো ইঞ্জিনিয়ারিং লিমিটেডের পরিচালক।

আহসানুল আলম তার গতিশীল নেতৃত্বের জন্য টেক্সটাইল, গার্মেন্ট ও ট্রেডিং খাতে সফল ব্যবসায়ী হিসেবে পরিচিতি লাভ করেছেন।

(এএইচএন/ ১৬ এপ্রিল, ২০২০)