Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 26 Jul 2026 04:13
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: করোনাভাইরাস প্রতিকার করতে দেশে সবকিছু বন্ধ করে দিয়েছে সরকার। অনেক এলাকা লকডাউন করা হয়েছে। আর এতে দিনমজুর ও খেটে খাওয়া মানুষগুলো পড়েছে বেকায়দায়। আর তাদের সাহায্য করতে নানা উদ্যোগ নিয়েছে সরকার। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রতিদিন সাহায্য যাচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে।

প্রধানমন্ত্রীর এই ত্রাণ তহবিলে প্রতিদিন বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান এবং মন্ত্রণালয় অর্থ দিয়ে আসছে।

এরই ধারাবহিকতায় (বুধবার) প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে কয়েকটি মন্ত্রণালয় তাদের কর্মকর্তা-কর্মচারীদের একদিনের বেতন প্রদান করেছে। যার মধ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় অন্যতম।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, এ মন্ত্রণালয়ের অধীনস্ত বিভিন্ন দফতর, সংস্থার কর্মকর্তা-কর্মচারীরা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে একদিনের বেতন দিলেও এ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল দিয়েছেন তার এক মাসের বেতন।

মো. জাহিদ আহসান রাসেল বলেন, ‘করোনাভাইরাস মোকাবিলায় মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও বিভিন্ন দপ্তর/সংস্থা-এর সব কর্মকর্তা ও কর্মচারীর এক দিনের বেতন ও আমার এক মাসের বেতন প্রদান করছি।’

এ উপলক্ষে বুধবার গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সে অংশ নেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস অনুদানের চেক গ্রহণ করেন।

(শামীম/১৬ এপ্রিল ২০২০)