Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 22 Jul 2026 04:48
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় সুরমা প্ল্যান্টের কর্মীদের প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ শুরু করেছে পুঁজিবাজারের তালিকাভুক্ত সিমেন্ট খাতের কোম্পানি লাফার্জহোলসিম বাংলাদেশ।

মঙ্গলবার (১৪ এপ্রিল) থেকে কর্মীদের মধ্যে এ খাদ্য বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

লাফার্জহোলসিম বাংলাদেশের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সুনামগঞ্জের ছাতকে অবস্থিত লাফার্জহোলসিম বাংলাদেশের সুরমা প্ল্যান্টের ঠিকাদারের মাধ‌্যমে নিয়োগপ্রাপ্ত কর্মীদের মধ‌্যে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ শুরু করেছে কোম্পানি কর্তৃপক্ষ। মঙ্গলবার থেকে শুরু হওয়া এই কার্যক্রমের আওতায় প্রথম পর্যায়ে বিভিন্ন বিভাগের প্রায় ৬০০ শ্রমিককে সহায়তা করা হবে। লাফার্জহোলসিম বাংলাদেশের সুরমা প্ল্যান্ট ম্যানেজার হারপাল সিং এর নেতৃত্বে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

(শামীম/১৬ এপ্রিল ২০২০)