Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 23 Jul 2026 06:19
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: মহামারি করোনাভাইরাসের কারণে দেশের সব এলাকায় দোকান-পাট, শপিংমল, অফিস-আদালতসহ শিল্পপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এরফলে প্রয়োজনীয় সেবা নিতে সার্ভিস সেন্টারে যেতে পারছেন না গ্রাহকেরা। এ অবস্থায় গ্রাহকদের জন্য বিভিন্ন পণ্যের ওয়ারেন্টির মেয়াদ বাড়িয়েছে দেশের ইলেকট্রনিক ও প্রযুক্তিপণ্যের অন্যতম শীর্ষ ব্র্যান্ড ওয়ালটন। একইসঙ্গে থাকছে অনলাইন থেকে সব ধরনের ওয়ালটন পণ্য কেনার সুবিধা। অনলাইন কেনাকাটায় রয়েছে আকর্ষণীয় ছাড় ও ক্যাশব্যাকও দিচ্ছে ওয়ালটন।

ওয়ালটনের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ওয়ালটন রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার, টেলিভিশন, মোবাইল ফোন, ল্যাপটপ-কম্পিউটার এবং হোম অ্যাপ্লায়েন্স ইত্যাদি পণ্যের ওয়ারেন্টির মেয়াদ বাড়ানো হয়েছে। পণ্যভেদে চলতি বছরের ২৫ মার্চ থেকে ২৫ মে পর্যন্ত যেসব পণ্যর ওয়ারেন্টি শেষ হচ্ছে, সেগুলোর মেয়াদ বেড়েছে ২৬ মে পর্যন্ত।

ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের কোম্পানি সচিব পার্থ প্রতীম জানান, ফ্রিজের ওয়ারেন্টি ২৬ মার্চ থেকে ৩০ এপ্রিলের মধ্যে শেষ হলে, সেগুলোর মেয়াদ ৩১ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। পাশাপাশি, রয়েছে অনলাইন কেনাকাটার সুবিধা। ইপ্লাজা (https://eplaza.waltonbd.com) থেকে যে কোনো মডেলের ফ্রিজ কিনলে ১০ শতাংশ পর্যন্ত মূল্যছাড় পাবেন ক্রেতারা। ওয়ালটন ল্যাপটপ-কম্পিউটার এবং হোম অ্যাপ্লায়েন্স গ্রাহকরাও একই সুবিধা পাবেন। পাশাপাশি টিভি, ল্যাপটপ এবং অন্যান্য আইটি পণ্য অনলাইনে কিনলে ১০ শতাংশ ছাড় মিলছে।

এদিকে, করোনা ভাইরাস দুর্যোগে অনলাইনে গ্রাহকদের সেবা দিচ্ছে ওয়ালটন। পণ্য সংক্রান্ত যে কোনো সমস্যায় ওয়ালটনের অফিশিয়াল ফেসবুক পেজে (https://www.facebook.com/Waltonbd) সাহায্য পাওয়া যাবে। পাশাপাশি, ওয়ালটন মোবাইলের হটলাইন নম্বরে (০১৭১৩৪৪৯১৮৫ এবং ০১৭১৩৪৪৯১৮৭) যোগাযোগ করলে মোবাইল ফোন গ্রাহকদের হোম সার্ভিস দেওয়া হচ্ছে।

(শামীম/১৯ এপ্রিল ২০২০)