Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 20 Sep 2026 17:55
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: ইউনিয়ন ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন এবিএম মোকাম্মেল হক চৌধুরী। নিয়োগের আগে তিনি একই ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন।

মানবসম্পদ ব্যবস্থাপনায় এমবিএ ডিগ্রিধারী মোকাম্মেল হক ২০০১ সালে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডে শিক্ষানবিশ কর্মকর্তা হিসেবে কর্মজীবন শুরু করেন এবং সুদীর্ঘ ২০ বছরে শাখাপ্রধান, প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানের পদসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

পেশাগত দক্ষতা বৃদ্ধিকল্পে তিনি দেশ-বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ, সেমিনার ও কর্মশালায় অংশগ্রহণ করেছেন। এ লক্ষ্যে ইংল্যান্ড, স্কটল্যান্ড, জার্মানি, সুইজারল্যান্ড, ফ্রান্স, নেদারল্যান্ডস, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া, মালদ্বীপ, ভারত, শ্রীলংকা ও ইন্দোনেশিয়া ভ্রমণ করেছেন তিনি।

চট্টগ্রামের একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করা মোকাম্মেল হক চৌধুরী বিভিন্ন রাষ্ট্রীয়, সামাজিক, সাংস্কৃতিক, ধর্মীয় ও সেবামূলক জনহিতকর কাজের সঙ্গে জড়িত রয়েছেন। ব্যক্তিগত জীবনে তিনি এক কন্যা ও এক পুত্র সন্তানের জনক।

(এএইচএন/ ২০ এপ্রিল, ২০২০)