Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 07 Nov 2026 17:12
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: করোনাভাইরাসে দেশের এ সংকটময় সময়ে স্বাস্থ্য নিরাপত্তা ও সুবিধাবঞ্চিত মানুষের সহযোগিতায় আর্থিক অনুদান হিসেবে স্থায়ী-অস্থায়ী সব কর্মকর্তা-কর্মচারীর একদিনের বেতন দেবে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, করোনাভাইরাস প্রাদুর্ভাব মোকাবিলায় আর্থিক অনুদান হিসেবে কেন্দ্রীয় ব্যাংকের সব কর্মীর একদিনের বেতন দেয়া হবে এমন সিদ্ধান্ত হয়েছে। এ অর্থ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দেয়া হবে। ইতোমধ্যে সার্কুলার জারি করে সবাইকে জানানো হয়েছে।

১৯ এপ্রিল কেন্দ্রীয় ব্যাংকের অফিসিয়াল আদেশে বলা হয়েছে, বাংলাদেশ সরকার ভাইরাস সংক্রমণ রোধে সার্বক্ষণিকভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং জনগণকে নিরাপদে রাখতে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করে চলেছে। বাংলাদেশ ব্যাংকে কর্মরত সকল স্তরের স্থায়ী-অস্থায়ী এবং চুক্তিভিত্তিক কর্মকর্তা-কর্মচারীদের এপ্রিল মাসের বেতন থেকে একদিনের মূল বেতনের সমপরিমাণ অর্থ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে প্রদান করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

দেশে দিন দিন বেড়েই চলেছে করোনা আক্রান্ত রোগী এবং মৃতের সংখ্যা। মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশের আর্থিক খাত। ক্ষতি মোকাবিলায় বিভিন্ন ধরনের প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে সরকার। পাশাপাশি নীতি-সহায়তার মাধ্যমে অর্থনীতিকে এগিয়ে নেয়ার চেষ্টা করছে বাংলাদেশ ব্যাংক। এছাড়া বৃহৎ স্বার্থে ঝুঁকির মধ্যেও সীমিত আকারে ব্যাংকিং কার্যক্রম চালু রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। সামগ্রিক প্রচেষ্টায় এই দুর্যোগ মোকাবিলা করতে চায় কেন্দ্রীয় ব্যাংক।

(এসএএম/২০ এপ্রিল ২০২০)