Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 17 Jun 2026 21:06
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

মেজবাহ উদ্দিন টুটুল, নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ভোলা: সাবেক শিল্প ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এমপির পক্ষ থেকে ভোলা সদর উপজেলার উত্তর দিঘলদী ইউনিয়নে কয়েকটি ওয়ার্ডে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন সদর উপজেলা  আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা রেডক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি আজিজুল ইসলাম।

২০ এপ্রিল (সোমবার) সকালে সাবেক শিল্প ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এমপির নির্দেশে উওর দিঘলদী ইউনিয়নের ২, ৭,৮ ও ৯নং ওয়ার্ডে  করোনা  ভাইরাসের  প্রাদুর্ভাবে  অসহায়, কর্মহীন ও হতদরিদ্র পরিবারের বাড়ি বাড়ি গিয়ে দ্বিতীয় দফায় এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন  ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য ফখরুল ইসলাম জামাল,  ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আব্দুস সালাম খান, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, ৭নং ওয়ার্ড মেম্বার আলী আজগর, ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আক্তার মাস্টার, সাধারণ সম্পাদক জামাল উদ্দিন শরীফ, ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি সিরাজ মেম্বার, সাধারণ সম্পাদক রুহুল আমিন হাওলাদার, ৯ নং ওয়ার্ড সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম লাবুসহ ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

(মেজবাহ/শামীম/২১ এপ্রিল ২০২০)