Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 24 Sep 2026 16:33
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: দ্বিতীয়বারের মতো কন্যা সন্তানের বাবা হয়েছেন বাংলাদেশের ক্রিকেটার ও বিশ্বেসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

শুক্রবার বিকেলে সাকিব ও তার স্ত্রী উম্মে আহমেদ শিশিরের ঘর আলো করে এসেছে কন্যা সন্তান। গেল মাসে যুক্তরাষ্টে যান সাকিব। তার আগেই সেখানে স্ত্রী শিশির অবস্থান করছিলেন।

জানা যায়, বাংলাদেশ সময় শুক্রবার বিকাল সাড়ে ৪টায় দ্বিতীয় কন্যার জন্ম দিয়েছেন সাকিবের স্ত্রী। যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে মা ও মেয়ে দুজনই সুস্থ আছেন।

এর আগে নিজের ফেইসবুক পেজে এক পোস্টের মাধ্যমে সাকিব ইঙ্গিত দেন তাদের ঘরে আসছে নতুন অতিথি। বড় মেয়ে আলায়না হাসান অব্রির একটি ছবির মাধ্যমে এ খবর দিয়েছিলেন তিনি। যেখানে দেখা যায়, অব্রির হাতে একটি ছোট বাচ্চার জামা। তাতে লেখা, ‘বাসায় স্বাগতম।’এই ছবির ক্যাপশনে লেখা ছিল, ‘বড় বোনের দায়িত্ব।’

(এসএএম/২৫ এপ্রিল ২০২০)