Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 01 Aug 2026 20:45
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা, নরসিংদী: করোনা ভাইরাস পরিস্থিতিতে নরসিংদীর শিবপুরে বিসিক শিল্পনগরী মালিক সমিতির সভাপতি ও বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ–সভাপতি নূর উদ্দিন মোল্লার ব্যক্তিগত উদ্যোগে অসহায় শ্রমজীবী ও দুস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে চরসুজাপুর গ্রামে আরপিএল প্লাস্টিক ফ্যাক্টরির সামনে ২ হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু করেন নূরুদ্দিন মোল্লা।

এসময় উপস্থিত ছিলেন অংকুর জুনিয়র হাইস্কুলের প্রতিষ্ঠাতা আলী হোসেন ফয়সাল, পুটিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম মোল্লা রুবেল, সাবেক সাধারণ সম্পাদক বজলু মোল্লা, সাবেক ইউপি সদস্য জালাল উদ্দীন মোল্লা, পুটিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হিমেল মোল্লা, কামাল মোল্লা প্রমুখ।

খাদ্য সামগ্রী বিতরণের সময় নূরুদ্দিন মোল্লা বলেন, করোনা ভাইরাস পরিস্থিতিতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী আমার ব্যক্তিগত উদ্যোগে প্রাথমিকভাবে শিবপুর উপজেলার ২ হাজার কর্মহীন শ্রমজীবী ও অসহায় দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করছি।

(রাজু/শামীম/২৫ এপ্রিল ২০২০)