Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 26 Sep 2026 05:03
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার দুর্গম মধ্যবানছড়া এলাকায় প্রতি পক্ষের গুলিতে প্রসীত বিকাশ সমর্থিত দুই ইউপিডিএফ কর্মী নিহত হয়েছে। সকাল পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সুদীপ ভোগান্তি চাকমা ও এনজেল চাকমা ওরফে বাবু চাকমা। এদের মধ্যে সুদীপ চাকমা মধ্য বানছড়ার বীরেন্দ্র মোহন চাকমা এবং বাবু চাকমা উপজেলার নন্দেশ্বর কার্বারি পাড়ার সুশীল চাকমার ছেলে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মধ্য বানছড়া নামক স্থানে প্রতিপক্ষের অজ্ঞাত ৬/৭ জনের সশস্ত্র একটি গ্রুপ ইউপিডিএফ (প্রসীত সমর্থিত) ওই দুই কর্মীকে লক্ষ্য করে গুলি ছুঁড়লে ঘটনাস্থলেই মারা যায় সুদীপ ও এনজেল চাকমা।

পরবর্তীতে ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী পৌঁছায়। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানা যায়।

(এএইচএন/ ২৮ এপ্রিল, ২০২০)