Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 24 Sep 2026 09:43
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: মরণঘাতী করোনাভাইরাসের (কোভিড-১৯) ধাক্কায় স্তব্ধ গোটা বিশ্ব। বন্ধ ২২ গজের খেলার মাঠ। কবে শুরু হবে জানা নেই কারোর।

এই অনিশ্চিয়তার মধ্যে গত সপ্তাহে আইসিসির নির্বাহী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়; সেখানে বলা হয়েছিলে সূচি মেনেই টি-২০ বিশ্বকাপ আয়োজন করতে আগ্রহী আইসিসি। তবে বর্তমান পরিস্থিতিতে সবকিছু স্বাভাবিক হয়ে গেলে সূচি মেনে টি-২০ বিশ্বকাপ হওয়া কার্যত অসম্ভব বলেই মনে করছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

ভারতীয় ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তার মতে, করোনা পরবর্তী সময়ে আন্তর্জাতিক বিমান কবে থেকে চালু হবে কিংবা নিরাপদ হবে, তার নিশ্চয়তা দিতে পারছেন না কেউ। তার আরও প্রশ্ন আয়োজক ক্রিকেট অস্ট্রেলিয়া কিংবা আইসিসি কি এত বড় ইভেন্টের সঙ্গে যুক্ত সবার জীবনের নিশ্চয়তা দিতে পারবে? তাছাড়া বিশ্বকাপ খেলিয়ে দেশগুলোর সরকার তাদের দলকে অস্ট্রেলিয়ায় যাওয়ার অনুমতি দেবে কিনা, তা নিয়েও সংশয় থাকছে।

স্টেডিয়ামে সামাজিক দূরত্ব মেনে দর্শকদের খেলা দেখার বিষয়টি কার্যকর করাও অসম্ভব। সেক্ষেত্রে বিকল্প হিসেবে থাকছে ক্লোজডডোর বিশ্বকাপ। যা নিয়েও ইতিমধ্যেই প্রশ্ন তুলেছেন ক্রিকেটারসহ অনেকেই। সবদিক বিবেচনা করে ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্তার মতে, অক্টোবর-নভেম্বরে সূচি মেনে টি-২০ বিশ্বকাপ আয়োজন করা শুধু কঠিনই নয়, কার্যত অসম্ভব।

(এএইচএন/ ২৮ এপ্রিল, ২০২০)