Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 26 Sep 2026 19:22
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: যুক্তরাজ্যভিত্তিক বহুজাতিক ব্যাংক হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশন (এইচএসবিসি) বলছে, করোনা মহামারির কারণে চলতি বছরের প্রথম প্রান্তিকে তাদের মুনাফা প্রায় অর্ধেক কমে গেছে।

বিবিসি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ব্যাংকটি জনিয়েছে, চলতি বছরের প্রথম তিন মাসে (জানুয়ারি–মার্চ) কর পূর্ববর্তী মুনাফা হয়েছে ৩ দশমিক ২ বিলিয়ন ডলার। যা এর আগের বছর ছিল ৬ দশমিক ২ বিলিয়ন ডলার। ব্যাংকটির খেলাপি ঋণের আশঙ্কা বেড়েছে। কারণ কোভিড–১৯ এর কারণে বিশ্বব্যাপী জ্বালানি তেলের চাহিদা কমে দামে ধস নেমেছে। এতে ব্যাংকটির প্রায় ৩বিলিয়ন ডলারের খেলাপি ঋণের আশঙ্কা তৈরি হয়েছে।

এর আগে চলতি বছরের শুরুতে ব্যয় সংকোচনের পরিকল্পনা হিসেবে ৩৫ হাজার কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনার কথা জানায় এইচএসবিসি।ব্যাংকটির লন্ডন সদর দপ্তর সতর্ক করে বলেছে, বিশ্ব অর্থনীতির ওপর মহামারির নেতিবাচক প্রভাবের অর্থ খেলাপি ঋণের সংখ্যা বেড়ে যাওয়া। তারা বলছে যে গ্রাহকের তৎপরতা কমে যাওয়ায় এবং কেন্দ্রীয় ব্যাংক সুদের হার কমানোয় ব্যাংকটির আয়ের ওপর নিরবচ্ছিন্ন চাপ থাকবেই।

ফেব্রুয়ারিতে এইচএসবিসি জানায়, আগামী তিন বছরে কর্মী সংখ্যা ২ লাখ ৩৫ হাজার থেকে কমিয়ে ২ লাখ করার পরিকল্পনা নিয়েছে তারা। পুনর্গঠন কর্মসূচির অংশ হিসেবে এই পদক্ষেপ নিচ্ছে তারা। ২০২২ সালের মধ্যে ৪ বিলিয়ন ডলার ব্যয় কমানোর লক্ষ্য তাদের।।

(এএইচএন/ ২৯ এপ্রিল, ২০২০)