Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 17 Sep 2026 11:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা:  তালিকাভুক্ত কোম্পানিগুলোর স্বতন্ত্র পরিচালকদের জন্য পৃথক একটি প্যানেল তৈরি করবে দেশের পুঁজিবাজারে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আর এই প্যানেল থেকে নিজ নিজ কোম্পানিতে স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ দিতে পারবে কোম্পানিগুলো।

বুধবার (২৯ এপ্রিল) অনুষ্ঠিত বিএসইসির ৭২৫তম কমিশন বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো: সাইফুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, করপোরেট গভর্ন্যান্স কোড অনুসারে স্বতন্ত্র পরিচালকদের ন্যূনতম যোগ্যতা ও অভিজ্ঞতার মানদণ্ড নির্ধারণ করে সে আলোকে প্যানেলটি তৈরি করা হবে।

করোনাভাইরাস মহামারি মোকাবেলায় সরকার ঘোষিত সাধারণ ছুটি শেষে নিয়মিত অফিস শুরু হলে এ বিষয়ে উদ্যোগ নেবে বিএসইসি।

(শামীম/২৯ এপ্রিল ২০২০)