Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 19 Sep 2026 00:55
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: রাজধানীর সোনারগাঁও হোটেলে সম্প্রতি শেষ হয়েছে ৩ দিনব্যাপী ইন্দো-বাংলা ট্রেড ফেয়ার। মেলায় আকর্ষণীয় সব বাইক নিয়ে হাজির হয়েছিল রানার অটোমোবাইলস।

রানার অটোমোবাইলস লিমিটেডের কর্মকর্তারা জানান, ১১০ সিসির এই স্কুটিতে রয়েছে সিঙ্গেল সিলেন্ডার, ফুয়েল ক্যাপাসিটি ৪ দশমিক ৮ লিটার। অত্যাধুনিক মডেলের এই স্কুটিটির মূল্য মাত্র ৮৬ হাজার টাকা।

রানারের স্টলটিতে রয়েছে ১৫০ সিসির ইউএম রানার, কিং রাইডারসহ নানা মডেলের মোটরসাইকেল। এছাড়া আরও রয়েছে ২১৭ সিসির রানার-বাজাজ কিউট গাড়ি। যা সহজেই সিএনজিতে রুপান্তরিত করা যাবে। যার মূল্য ৪ লাখ ৯৯ হাজার টাকা। আগামী মার্চেই এটি বাজারে আসবে।

মেলায় ৩০টিরও বেশি প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে। যাদের মধ্যে রয়েছে অটোমোবাইল, প্রক্রিয়াজাত খাদ্য, হোম অ্যাপ্লায়েন্স, ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিক্যাল, পেইন্টস, ব্যাংকিং সেবা, পাওয়ার জেনারেশন, ইনসুরেন্স, টেক্সটাইল, সিমেন্ট ম্যানুফ্যাকচার ইত্যাদি বিশেষায়িত খাতের প্রতিষ্ঠানসমূহ তাদের পণ্য ও সেবা প্রদর্শন করছে।

আয়োজকরা জানান, এখানে যেসব কোম্পানি অংশগ্রহণ করছে। তারা বাংলাদেশে ব্যবসা প্রসার করবে। এ মেলা বাংলাদেশ-ভারতের বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নে ভূমিকা রাখবে। এর মাধ্যমে বাংলাদেশে ভারতীয় বিনিয়োগ বাড়বে বলেও আশা প্রকাশ করেন তারা।

এই মেলা প্রতিদিন সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত খোলা থাকবে।

(এসএএম/ ২৮ ফেব্রুয়ারি ২০১৭)