Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 20 Sep 2026 09:54
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: মহামা‌রি করোনা ভাইরাসের কারণে চলমান সাধারণ ছুটির মধ্যেও অনলাইনে পরিচালিত হচ্ছে পুঝিবাজারে তালিকাভূক্ত রাষ্ট্রায়ত্ত্ব রূপালী ব্যাংক লিমিটেডের সব কার্যক্রম। এসময় স্বাভাবিক গতিতে অব্যাহত আছে ব্যাংকটির গ্রাহকসেবা।

রূপালী ব্যাংক সূত্রেএ তথ্য জানা গেছে।

জানা যায়, রূপালী ব্যাংকের আইটি বিভাগ দ্রুততার সঙ্গে বর্তমান পরিস্থিতিতে সাড়া দিতে সক্ষম হয়েছে। যে কারণে ২৯ মার্চ থেকেই সকল অফিসিয়াল কার্যক্রম ভার্চুয়ালি সম্পন্ন করতে পারায় ব্যাংকটির সব ধরনের কার্যক্রম স্বাভাবিক ও সচল রয়েছে।

এ‌দিকে গত ৩০ মার্চ রূপালী ব্যাংকের পরিচালনা পর্ষদের ১১তম সভা অনলাইন ভিডিও কনফারেন্সিং অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মনজুর হোসেনের সভাপতিত্বে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বোর্ড মিটিংয়ে সংযুক্ত হন পরিচালক অরিজিৎ চৌধুরী, রিজওয়ানুল হুদা, মো. খলিলুর রহমান, মোহাম্মদ দেলোয়ার হোসাইন, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ, উপব্যবস্থাপনা পরিচালক খন্দকার আতাউর রহমান এবং বাংলাদেশ ব্যাংকের পর্যবেক্ষক মো. সিরাজুল ইসলাম। ওবায়েদ উল্লাহ আল মাসুদ ও খন্দকার আতাউর রহমান ব্যাংকের প্রধান কার্যালয় থেকে এবং অপর পর্ষদ সদস্যরা যার যার বাসা ও অফিস থেকে ভিডিও কনফারেন্সিংয়ে সংযুক্ত হন।

রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকের মধ্যে সবার আগে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে পর্ষদ সভা নিরবচ্ছিন্নভাবে সম্পন্ন করতে পারায় আইসিটি বিভাগের সবাইকে রূপালী ব্যাংক পর্ষদের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়।

কার্যক্রম ভার্চুয়ালি সম্পন্ন হওয়ায় গ্রাহকদের সব ধরনের ব্যাংকিং সেবা সময়মতো দেওয়া হচ্ছে, এতে গ্রাহকরা সন্তোষ প্রকাশ করেছেন বলে ব্যাংক‌টির পক্ষ থেকে দা‌বি করা হয়।

(শামীম/০৩ মে ২০২০)