Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 26 Sep 2026 20:34
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: আগামীকাল সোমবার থেকে প্রায় সব ধরনের অর্থনৈতিক ও ব্যবসায় কার্যক্রম শুরু করতে যাচ্ছে মালয়েশিয়া। কভিড-১৯-এ আক্রান্তের সংখ্যা কমে আসার খবরে শুক্রবার এ ঘোষণা দেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন। খবর আনাদোলু।

মে দিবস উপলক্ষ্যে দেওয়া বিশেষ বার্তায় মুহিউদ্দিন ইয়াসিন জানান, অর্থনীতি চাঙ্গা করার প্রয়োজনীয়তা ও ভাইরাস সংক্রমণ কমানোর মধ্যে ভারসাম্য আনতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি বলেন, আমরা আমাদের তৃতীয় কৌশল মানে নিয়ন্ত্রিত ও সতর্কভাবে দেশব্যাপী অর্থনৈতিক কার্যক্রম চালুর পথে এগোচ্ছি।

প্রধানমন্ত্রীর বরাতে রাষ্ট্র নিয়ন্ত্রিত বারনামা নিউজ এজেন্সি আরো জানায়, শর্তসাপেক্ষে আগামী ৪ মে থেকে প্রায় পুরো অর্থনৈতিক খাতই চালু হতে যাচ্ছে। নতুন নীতিমালায় চালু হওয়া প্রতিষ্ঠানগুলোকে শারীরিক বিচ্ছিন্নতাসহ সব কর্মীর মাস্ক নিশ্চিত করতে হবে।

গত ১৮ মার্চ শিক্ষাপ্রতিষ্ঠান, দোকানপাট বন্ধসহ বিভিন্ন বিধিনিষেধ ঘোষণা করেছিল মালয়েশিয়া সরকার। ওই পদক্ষেপের ফলে দেশটি প্রতিদিন ৫৬ কোটি ডলার লোকসান গুনছে বলে জানান প্রধানমন্ত্রী ইয়াসিন। এতে লকডাউন ঘোষণার পর এ পর্যন্ত মালয়েশিয়ার আর্থিক ক্ষতি ১ হাজার ৪৭০ কোটি ডলারে দাঁড়িয়েছে।

(শামীম/০৩ মে ২০২০)