Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 26 Sep 2026 19:58
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: ভারতের জম্মু ও কাশ্মীরে ‘সন্ত্রাসীদের সঙ্গে বন্দুকযুদ্ধে’ সেনাবাহিনীর কর্নেল-মেজরসহ ৫ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। শনিবারের এ ঘটনায় দুই ‘সন্ত্রাসী’ নিহত হয়েছে বলে জানিয়েছে এনডিটিভি।

ভারতীয় এ গণমাধ্যমের খবরে বলা হয়, নিহত সেনাদের মধ্যে রয়েছেন একজন কর্নেল ও একজন মেজর, দুই সেনা সদস্য ও একজন পুলিশ কর্মকর্তা। এছাড়া এনকাউন্টারে দুজন ‘সন্ত্রাসী’ নিহত হয়েছে।

সরকারি এক বিবৃতিতে বলা হয়েছে, গোয়েন্দা বাহিনীর কাছ থেকে প্রাপ্ত তথ্য জানা গেছে, চাঞ্জমুল্লায় একটি বাড়িতে কয়েকজন সাধারণ নাগরিককে আটক করেছে ‘সন্ত্রাসীরা’। এরপরই জম্মু ও কাশ্মীরের পুলিশের সঙ্গে সেখানে যৌথ অভিযান চালায় ভারতীয় সেনা। দলে ছিলেন পাঁচ সেনা সদস্য ও জম্মু-কাশ্মীর পুলিশ সদ্যসরা। ওই নাগরিকদের উদ্ধার করতে ঘটনাস্থলে যায় দলটি। শেষ পর্যন্ত সফলভাবে ওই নাগরিকদের উদ্ধার করতে দলটি সফল হয় বলে বিবৃতিতে জানানো হয়েছে।

(এএইচএন/ ৩ মে, ২০২০)