Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 27 Sep 2026 21:27
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: মালয়েশিয়ায় করোনাভাইরাসের প্রাদুর্ভাব কিছুটা কমে এলেও, ওঠানামা করছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। দেশটিতে শনিবার নতুন করে আরও ১০৫ জন আক্রান্ত হয়েছেন। এর মাধ্যমে আক্রান্তের সংখ্যা ৬ হাজার ১৭৬ জনে দাঁড়ালো। এ পর্যন্ত মারা গেছেন ১০৩ জন। এমন পরিস্থিতিতে কর্মহীন প্রবাসী বাংলাদেশিরা অনিশ্চয়তার মধ্যে দিন পার করছেন। তবে তাদের সহযোগিতায় এগিয়ে এসেছেন প্রবাসী ব্যবসায়ীরা।

মালয়েশিয়ায় কোভিড-নাইন্টিনে আক্রান্তের সংখ্যা গত কয়েকদিনে কিছুটা কমলেও আবারও বাড়তে শুরু করেছে। দেশটিতে চলমান লকডাউন ১২ মে পর্যন্ত রাখার ঘোষণা দিলেও, সোমবার (০৪ মে) থেকে পর্যায়ক্রমে বিধিনিষেধ তুলে দেয়ার কথা জানিয়েছে দেশটির সরকার।

চলমান ৮ সপ্তাহের লকডাউনে স্থানীয়দের পাশাপাশি খাদ্য সংকটে প্রবাসী বাংলাদেশিরাও। এসব অসহায় প্রবাসীদের সহযোগিতায় এগিয়ে এসেছেন ব্যবসায়ীরা। প্রায় ২ হাজার প্রবাসীর মধ্যে বিতরণ করা হয়েছে খাদ্য সামগ্রী।

প্রবাসী ছাড়াও কুয়ালালামপুরের ডাং ওয়াঙ্গী পুলিশের শতাধিক কর্মকর্তা, কর্মচারী ও তাদের পরিবারের জন্য খাদ্য সহায়তা দিয়েছে বাংলাদেশি ব্যবসায়ীরা। এ উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছে দেশটির পুলিশ।

এ দুর্যোগে মানবিক দিক বিবেচনা করে সবাইকে অসহায়দের পাশে দাঁড়ানোর আহ্বান বাংলাদেশি ব্যবসায়ীদের।

(এএইচএন/ ৩ মে, ২০২০)