Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 04 Aug 2026 19:18
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচনকে ঘিরে এখন সরগরম চলচ্চিত্র পাড়া। শুক্রবার (৫ মে) চলচ্চিত্র শিল্পী সমিতির ২০১৭-১৮ মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে অংশ নিচ্ছে তিনটি প্যানেল।

শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। এর মধ্যে ওমর সানী-অমিত হাসান প্যানেলকে সমর্থন জানিয়েছেন ঢালিউড তারকা শাকিব খান।

মগবাজারে একটি রেস্তোরাঁয় ওমর সানী-অমিত হাসান পরিষদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে হাজির হন শাকিব খান। এছাড়াও চিত্রনায়ক আলমগীর, ওমর সানি, অমিত হাসানসহ প্যানেলের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

শাকিব খান বলেন, ‘শিল্পী সমিতির প্রয়োজনে আমি সব সময় আছি এবং থাকব। যদি কখনো মনে হয় শিল্পী সমিতিতে আমাকে দরকার। প্রয়োজন হলে তখন আবারো নির্বাচনে আসব।’

(ইউএম/ ৪ মে ২০১৭)