Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 05 Aug 2026 21:04
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: বাবা-ছেলের সম্পর্কটা ছিল বেশ মধুর। প্রেমিকা আলিয়া ভাটকে সঙ্গে নিয়ে বাবার শেষকৃত্যে উপস্থিত ছিলেন রণবীর। ঋষি কাপুরের মৃত্যুর পর তার রেখে যাওয়া স্থাবর-অস্থাবর সম্পত্তির পরিমাণ এবং এর উত্তরাধিকারের বিষয়টি নিয়েও সংবাদ প্রকাশিত হয়েছে।

বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম বলিউড বাবলের প্রতিবেদনে জানা যায়, একবার ঋষি কাপুরকে তার উত্তরাধিকারের বিষয়ে জিজ্ঞেস করা হয়েছিল। এর উত্তরে তিনি লেখক অনুপম চোপড়ার ‘ফ্রিজ ফ্রেম’ বইয়ের সূত্র ধরে বলেছিলেন, এই প্রশ্নের উত্তর আমি গত ৪০ বছর ধরে দিয়ে আসছি, এবার আপনাকে উত্তর দিতে হবে। আমি কি এখনো এটি সম্পন্ন করেছি নাকি করিনি? আমি এটা ছেলে রণবীর কাপুরের ওপর ছেড়ে দিয়েছি। এখন আপনিই বলুন, আমি যা করেছি, তা কি ঠিক করেছি? যা আমার আগে আমার দাদা, বাবা করেছেন।

উত্তরাধিকার হিসেবে ছেলে রণবীর, মেয়ে রিধিমা ও স্ত্রী নীতুর জন্য ঋষি কাপুর প্রচুর সম্পত্তি রেখে গেছেন। তথ্য অনুযায়ী, ঋষি কাপুরের নেট সম্পত্তির পরিমাণ ৪০ মিলিয়ন মার্কিন ডলার, বাংলাদেশের মুদ্রায় যার পরিমাণ ৩৩৬ কোটি টাকা।

গত ৩০শে এপ্রিল ভারতের মুম্বাইয়ের এইচএন রিলায়েন্স হাসপাতালে মারা যান ঋষি কাপুর। তিনি বিগত দুই বছর ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন।

(এএইচএন/ ৪ মে, ২০২০)