Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 28 Jul 2026 11:53
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: বিশ্বব্যাপী করোনাভাইরাসে মৃতের সংখ্যা আড়াই লাখ ছাড়াল। এ পর্যন্ত মারা গেছেন ২ লাখ ৫২ হাজারের বেশি।

আক্রান্তের সংখ্যা এখন পর্যন্ত ৩৬ লাখ ৪৩ হাজার ছাড়িয়েছে। আর সুস্থ হয়েছেন ১১ লাখ ৯৪ হাজারের বেশি। এদিকে, যুক্তরাষ্ট্রে করোনায় একদিনে ১৩২৪ জন মারা গেছেন। আক্রান্ত হয়েছেন প্রায় ২৫ হাজার।

এছাড়াও যুক্তরাজ্যে গেল ২৪ ঘণ্টায় মারা গেছে ২৮৮ জন। এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা ২৮ হাজার সাতশো ছাড়ালো। এদিকে, ব্রাজিলে এদিন ৩ শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা এক লাখ ৭ হাজার ছাড়িয়েছে।

(এএইচএন/ ৫ মে, ২০২০)