Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 26 Sep 2026 06:14
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় মসজিদের ইমাম ও ভ্যান চালক নিহত হয়েছে। নিহতরা হলেন সলঙ্গা থানার কালিকাপুর গ্রামের শাহী জামে মসজিদের ইমাম ও রয়হাটি গ্রামের বরকতুল্লাহর পুত্র পাষান আলী ও রায়গঞ্জ থানার পুর্ব আটঘরিয়ার গ্রামের ভ্যান চালক ইসমাইল হোসেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সন্ধ্যায় কালিকাপুর শাহী জামে মসজিদের ইমাম মাগরিবের নামাজ আদায় শেষে বাড়ি ফেরার পথে রাস্তা পারাপারের সময় ট্রাকচাপায় গুরুতর আহত হয়। পরে তাকে হাসাপাতালে নেওয়া হলে সে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

অপরদিকে ষোলমাইল ফায়ার সার্ভিসের ইনচার্জ জানান মঙ্গলবার ভোরে চান্দাইকোনা বাজার এলাকায় একটি ট্রাক অটোভ্যানকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলেই ভ্যানচালক ইসমাইল হোসেন মারা যায়। মরহেদ দাফনের জন্য স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।

(এএইচএন/ ৫ মে, ২০২০)