Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 21 Jul 2026 22:16
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: বকেয়া বেতন ও লে-অফ ঘোষণার প্রতিবাদে সাভারের আশুলিয়ায় নরসিংহপুর এলাকার আদিয়াত এ্যাপারেল্স নামের একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেন।

শ্রমিকদের অভিযোগ, কারখানার ৩ শতাধিক শ্রমিকের করোনা বেতন পরিশোধ না করে গত ৩১ মার্চ নোটিশ টানিয়ে ৩১ মে পর্যন্ত কারখানা লে-অফ ঘোষণা করেন। আন্দোলনের মুখে ২৪ ও ২৫ এপ্রিল পাওনার অর্ধেক টাকা শ্রমিকদের পরিশোধ করেন। বাকি অর্ধেক টাকার দাবিতে আজ তারা কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।

পরে পুলিশ এসে তাদেরকে বেতন পরিশোধের আশ্বাস দিলে তারা বিক্ষোভ বন্ধ করে বাড়ি ফিরে যান।

(এএইচএন/ ৫ মে, ২০২০)