Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 26 Sep 2026 06:36
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা, নরসিংদী: করোনা ভাইরাস প্রাদুর্ভাবের কারনে ধান তোলা নিয়ে বিপাকে পড়া কৃষকের সহযোগী হয়ে মাঠে নেমেছে নরসিংদী জেলা যুবলীগ।

সোমবার (০৪ মে) জেলা যুবলীগের সভাপতি বিজয় কৃষ্ণ গোস্বামী ও সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শামীম নেওয়াজ এর নেতৃত্বে একটি দল সদর উপজেলার দগরিয়া গ্রামে ধান কেটে কৃষকের ঘরে তোলে দেন। এসময় ধান কাটায় অংশগ্রহণ করেন জেলা যুবলীগের সিনিয়র সহসভাপতি সামসুল ইসলাম মোল্লা, সহসভাপতি আরিফুর ইসলাম সহ জেলা যুবলীগের নেতাকর্মীবৃন্দ।

উল্লেখ্য, করোনাভাইরাসের কারণে দেশজুড়ে চলছে সরকার ঘোষিত সাধারণ ছুটি। আর এপ্রিল থেকে মে মাস হলো বোরো ধান ঘরে তোলার সময়। কিন্তু লকডাউনের কারণে শ্রমিক সংকটের কারণে ধান কাটতে বিপাকে পড়েছেন কৃষকরা।

জেলা যুবলীগের সভাপতি বিজয় কৃষ্ণ গোস্বামী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী নরসিংদী জেলা আওয়ামী যুবলীগের নেতাকর্মীরা কাস্তে হাতে ধান কেটে মাথায় বয়ে নিয়ে কৃষকের ঘরে তুলে দিচ্ছেন। দুর্দিনে যুবলীগই মানুষের পাশে থাকে। এটাই যুবলীগের বিশেষ বৈশিষ্ট্য। যতদিন মাঠে ধান থাকবে ততদিন জেলা যুবলীগের নেতাকর্মীর মাঠে থাকবে।

(রাজু/শামীম/০৫ মে ২০২০)