Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 20 Sep 2026 12:36
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: দেশে করোনাভাইরাসের প্রার্দুভাবে সরকার ঘোষিত চলমান সাধারণ ছুটিতে যথারীতি ব্যাংক খোলা থাকবে। পা্শাপাশি আগামী ১০ মে থেকে বাড়বে লেনদেনের সময়।

বর্তমানে লেনদেনের সময় সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত। আর তা বাড়িয়ে করা হয়েছে আড়াইটা পর্যন্ত।

মঙ্গলবার (৫ মে) এ বিষয়ে নির্দেশনা দিয়ে একটি সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন থেকে ওই সার্কুলারটি জারি করে তা দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, আগামী ১০ মে থেকে ব্যাংকে লেনদেনের সময় হবে সকাল ১০টা থেকে বেলা আড়াইটা। এরমধ্যে বেলা সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত নামাজের বিরতি থাকবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নতুন সময়সূচি বহাল থাকবে। আনুসাঙ্গিক কাজের জন্য ৩টা ৩০ পর্যন্ত ব্যাংক খোলা রাখা যাবে।

নির্দেশনায় বলা হয়েছে, করোনা ভাইরাস সংক্রমণ রোধকল্পে সরকার ঘোষিত সাধারণ ছুটির প্রেক্ষিতে পবিত্র রমজান, ঈদ-উল-ফিতর এবং ব্যাবসা বাণিজ্যের সুবিধায় সময় বাড়ানোসহ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

(শামীম/০৫ মে ২০২০)