Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 18 Jul 2026 19:58
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: কমবেশি মাথা ব্যথা নেই এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। আর শ্বাসকষ্টও মানুষের পুরনো রোগ। সর্দি-কাশি তো আমাদের লেগেই থাকে।

পুদিনা পাতায় এসব থেকে মুক্তি মিলতে পারে।

পুদিনা পাতার ঔষধিগুণ সবারই জানা। তাই পুদিনা পাতার চাটনি বা স্মুদি, যেভাবেই পারেন খাবারে পুদিনা পাতা যোগ করতে পারেন।

আসুন দেখে নেওয়া যাক পুদিনা পাতার কী কী গুণ রয়েছে-

শ্বাসকষ্টে উপকারী:

শ্বাসকষ্ট রোগীদের জন্য পুদিনা পাতা এক আশীর্বাদ বলা চলে। পুদিনা পাতা ঠান্ডা হয়, তাই শ্বাস প্রণালি পরিষ্কার করে। তবে অতিমাত্রায় পুদিনা পাতা খাওয়া থেকে বিরত থাকতে হবে।

সর্দি-কাশি থেকে রেহাই:

ঠান্ডা নাক বন্ধ হলে এবং শ্বাস নিতে কষ্ট হলে পুদিনা ব্যবহার করুন। পুদিনা পাতা ঠান্ডা হয়, তাই শ্বাস প্রণালি পরিষ্কার করে।

মাথা ব্যথার উপশম:

পুদিনা পাতার শীতলতা মাথা ব্যথা ভালো করে দেয়। যেকোনো পুদিনা বেস তেল মাথায় লাগালে অনেকটা আরাম পাওয়া যায়।

মুখের স্বাস্থ্যে উপকারী:

মুখের দুর্গন্ধ? পুদিনা পাতা বা এই পাতার স্বাদের কোনো চুইংগাম চাবালে আপনার মুখের দুর্গন্ধ হ্রাস পাবে। সাথে এই মুখের দাগও পরিষ্কার করে দাঁতের স্বাস্থ্য ভালো রাখতে সহায়তা করে।

এছাড়া পুদিনা পাতা অরুচি দূর করে কাশি, অরুচি ও পাকস্থলীর প্রদাহে পুদিনা উপকারী। ওজন কমাতে, ত্বক ভালো রাখতে ভালো এন্টিসেপটিক।

(এসএএম/০৬ মে ২০২০)