Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 26 Sep 2026 06:11
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা, নরসিংদী: নরসিংদীতে করোনাভাইরাস প্রতিরোধে করোনা যুদ্ধে নেমেছে জেলা পুলিশ।

মঙ্গলবার (৫ মে) নরসিংদী সদর, মাধবদী, পলাশ থানার বিভিন্ন পয়েন্টে করোনাভাইরাস প্রতিরোধে গণজমায়েত রোধ, অযথা ঘোরাঘুরি বন্ধ ও সামাজিক দূরত্ব বজায় রাখার লক্ষ্যে জেলা পুলিশের সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন নরসিংদীর পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম (বার), পিপিএম।

এছাড়া নরসিংদীর মাধবদী থানাধীন বিভিন্ন টেক্সটাইল মিলস্ স্বাস্থ্যবিধি মেনে পরিচালিত হচ্ছে কিনা তাও পরিদর্শন করেন পুলিশ সুপার।

এ সময় তিনি টেক্সটাইল মিলসে কর্মরত সকলকে সরকারি নির্দেশনা মোতাবেক স্বাস্থ্য বিধি সঠিকভাবে মেনে চলার জন্য আহবান জানান।

তিনি বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে জেলা পুলিশ সেবা প্রদানে সর্বদা প্রস্তুত।

(রাজু/শামীম/০৬ মে ২০২০)