Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 01 Aug 2026 23:41
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা, নরসিংদী: নরসিংদীতে ভাড়ায় চালিত প্রাইভেটকার ও মাইক্রোবাস চালক ও নরসিংদী খোরকার সমবায় সমিতির মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন নরসিংদী পৌর মেয়র মো. কামরুজ্জামান কামরুল।

বৃহস্পতিবার (০৬ মে) দুপুরে শহরের শাপলা চত্ত্বর এলাকায় পৌর মেয়রের ব্যক্তিগত কার্যালয়ের সামনে নিজস্ব অর্থায়নে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

এছাড়া পৌর মেয়রের নিজস্ব অর্থায়নে নরসিংদীর ২০ হাজার পরিবারের খাদ্যসামগ্রীর দায়িত্ব নিয়েছেন তিনি। পুরো রমজান মাসজুড়ে প্রতিদিন শহরের বিভিন্ন এলাকায় ৫ হাজার মানুষের মাঝে ইফতার হিসেবে ভূনা খিচুড়ি ও ডিম ভূনা পৌঁছে দিচ্ছেন তিনি।

খাদ্যসামগ্রী বিতরণকালে পৌরমেয়র মো. কামরুজ্জামান কামরুল বলেন, করোনাভাইরাস প্রতিরোধে সরকারী নির্দেশনায় নরসিংদীতে কাজ করে যাচ্ছি। এই পরিস্থিতিতে প্রথমে আমি ২০ হাজার পরিবারের খাদ্যসামগ্রীর দায়িত্ব নিয়েছি। এর বাইরেও যদি কেউ থেকে থাকে তাদের দায়ীত্বও আমি নেব। করোনা ভাইরাসের কারণে শ্রমজীবী মানুষ কোনো কাজকর্ম করতে পাড়ছে না। অনেকের বাড়িতে খাবার নেই। তাই পৌর এলাকায় সবকয়টি ওয়ার্ডে বাড়ি বাড়ি ঘুরে শ্রমিক, দিনমজুর, গরিব ও ছিন্নমূল মানুষের মাঝে খাদ্য সামগ্রী তুলে দিয়েছি। দেশের এই পরিস্থিতি ভালো না হওয়া পর্যন্ত এই ধারা চলমান থাকবে।

আমাদের এই কাজে সহযোগিতা করছে, আওয়ামী লীগ, যুবলীগ, মহিলালীগ, ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের দলীয় নেতাকর্মীরা।

(রাজু/শামীম/০৭ মে ২০২০)