Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 17 Jun 2026 19:04
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: ৬১ বছর বয়সেও যেন যৌবনের কোন কমতি নেই তার মাঝে। তাই করোনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে লং ড্রাইভ, পার্টি সবকিছুই করে বেড়াচ্ছেন পপ সম্রাজ্ঞী ম্যাডোনা।

করোনা পজেটিভ আসার পরও তার বন্ধু ও শয্যাশঙ্গী ক্লেইনকে নিয়ে নিয়ে আমোদে মেতে আছেন এই পপ সম্রাজ্ঞী।

সামাজিক দূরত্ব শিকেয় তুলে তিনি জাপটে জড়িয়ে ধরেছিলেন ক্লেইনকে। ক্লেইনের জন্মদিনের পার্টিতে দাড়িয়েছিলেন গা ঘেঁষেও, যদিও পার্টির বাকি অতিথিরা নাকি উপস্থিত ছিলেন জুম-এ।

যদিও তার ম্যানেজার মিশেল এল রুইজ একটি ভিডিও শেয়ার করে জানিয়েছেন, “ম্যাডোনা নিজের বাড়িতে ছিলেন। সেখানেই এই পার্টি অনুষ্ঠিত হয়। আর সেখানে অতিথি ছিলেন মাত্র ৫ জন। আর অতিথিরা সবাই এরআগে একমাস করে কোয়ারেন্টাইনে ছিলেন। তারা সবাই সামাজিক দুরত্ব মেনে মুখে মাস্ক পরিধান করেই পার্টিতে অংশ নেয়। এভাবে ভুয়ো খবর রটিয়ে ম্যাডোনা আর তাঁর সন্তানদের ক্ষতি করছেন আসলে সবাই।”

অন্যদিকে গেল সাপ্তাহেই ম্যাডোনা জানান তিনি লং ড্রাইভে বেরিয়েছিলেন। কারণ তার শরীরে নাকি অ্যান্টিবডি আছে। তাই এইসব লকডাউন বা বিধিনিষেধ অসার ও অযৌক্তিক।

এর আগে, ম্যাডেনা বলেছিলেন- “আপনি কতটা ধনী, বিখ্যাত, মজাদার, স্মার্ট, কোথায় থাকেন, কত বয়স, কোনও বিশেষ ক্ষমতা আছে কিনা আপনার—সেসব নিয়ে বিন্দুমাত্র মাথাব্যথা নেই করোনার। সবাই এর চোখে সমান।” এই মন্ত্যবের পরেই তিনি ভাইরাল এবং ট্রোল হন। গত মাসে করোনার কারণেই তাঁর শো বাতিল করেছিলেন পপ সম্রাজ্ঞী।

(এএইচএন/ ১০ মে, ২০২০)