Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 20 Sep 2026 02:52
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: সুনামগঞ্জে সরকারিভাবে আজ থেকে শুরু হচ্ছে কৃষকপর্যায়ে লটারির মাধ্যমে ধান কেনার কার্যক্রম। এর আগে তালিকাভুক্ত কৃষকের মধ্যে লটারি হয়। লটারিতে বিজয়ী কৃষকের কাছ থেকে ধান কেনা হবে।

পর্যায়ক্রমে জেলার বিভিন্ন এলাকায় চলবে এ কার্যক্রম। একজন বড় কৃষকের কাছ থেকে সর্বোচ্চ ৩ টন, মাঝারি কৃষকের কাছ থেকে ২ টন এবং প্রান্তিক ও ছোট চাষিদের কাছ থেকে কেনা হবে ১ টন ধান। স্থানীয় খাদ্যগুদামে ২৬ টাকা কেজি দরে এই ধান বিক্রি করতে পারবেন চাষিরা।

ধান বিক্রির জন্য লাগবে কৃষিকার্ড ও ব্যাংক হিসাবের নম্বর। চলতি মৌসুমে সুনামগঞ্জ থেকে সরকার ২৫ হাজার ৮শ’ ৬৬ মেট্রিক টন ধান কিনবে বলে জানিয়েছে কৃষি বিভাগ।

(এএইচএন/ ১১ মে, ২০২০)