Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 22 Jul 2026 07:41
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: নারী গ্রাহকদের জন্য ‘তারা’ নামের ব্যাংকিং সেবা চালু করল বেসরকারি ব্র্যাক ব্যাংক। বৃহস্পতিবার রাজধানীর র্যাডিসন হোটেলে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এ সেবার উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সেলিম আর এফ হোসেন বলেন, ‘তারা’ সেবার মাধ্যমে ব্র্যাক ব্যাংক নারীদের সকল ব্যাংকিং প্রয়োজন পূরণে পূর্ণাঙ্গ সমাধান দেবে। এ ছাড়া দেশের নারীদের আর্থিক ও জীবনযাত্রার প্রয়োজন পূরণ এবং ব্যবসায় ব্যাংকিং চাহিদার সমাধান প্রদান করবে।

তিনি আরও বলেন, ‘তারা’ সেবা চাকরিজীবী, উদ্যোক্তা, গৃহিনীসহ সকল নারীদের যেকোনো ব্যাংকিং প্রয়োজন পূরণ করবে। উৎকৃষ্ট সঞ্চয় পরিকল্পনা, সহজ ঋণদান প্রক্রিয়া এবং পর্যাপ্ত সুযোগ সুবিধার মাধ্যমে নারীদের ক্ষমতায়ন করবে। এটি নারীদের সঠিক অর্থায়ন পরিকল্পনা, অর্থনৈতিক স্বাধীনতা অর্জন ও জীবনের লক্ষ্য অর্জনে সাহায্য করবে।

অনুষ্ঠানে জানানো হয়, ‘তারা’ সঞ্চয়ী হিসাবের ক্ষেত্রে উচ্চ মুনাফা প্রদান, নারী উদ্যোক্তাদের জন্য চলতি হিসাব, স্বল্প সুদে ব্যবসায় ও রিটেইল লোন প্রদান এবং প্রসেসিং ফির উপর ছাড়সহ গ্রাহকদের নানা সুবিধা প্রদান করবে। এ ছাড়া ‘তারা’র গ্রাহকরা শাখাগুলোতে বিশেষ ডেস্ক ও ক্যাশ কাউন্টার, প্রিমিয়াম ব্যাংকিং সেবা এবং কল সেন্টার ও পার্টনার আউটলেট সমূহে বিশেষ সুবিধা উপভোগ করতে পারবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ব্র্যাক ব্যাংকের চেয়ারম্যান স্যার ফজলে হাসান আবেদ উপস্থিত ছিলেন।

 

(ইউএম/ ০৫ মে ২০১৭)