Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 23 Sep 2026 18:55
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: কয়েকদিন আগে পুত্রসন্তানের মা হয়েছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক। এবার শোনা গেল টালিউডের আরেক অভিনেত্রী শুভশ্রীও মা হতে চলেছেন।

খুশির সংবাদটি শুভশ্রী নিজেই তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে জানিয়েছেন।

জানা গেছে, আজ সোমবার রাজ-শুভশ্রীর দ্বিতীয় বিবাহবার্ষিকী। আর এমন দিনেই মা হওয়ার খবর প্রকাশ্যে আনলেন জনপ্রিয় এই অভিনেত্রী।

শুভশ্রী জানান, আমাদের দ্বিতীয় বিবাহবার্ষিকী সময়ে অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, আমি অন্তঃসত্ত্বা।

এদিকে টালিউডের এই পরিচালক-অভিনেত্রী জুটির খুশির খবর প্রকাশ্যে আসার পর তাদের শুভেচ্ছা জানাতে শুরু করেন ভক্তরা।

এর আগে গত মঙ্গলবার কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ফুটফুটে এক ছেলেসন্তানের জন্ম দেন টালিউডের জনপ্রিয় নায়িকা কোয়েল মল্লিক।

(এএইচএন/ ১১ মে, ২০২০)