Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 17 Jun 2026 21:41
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

মনিরুল ইসলাম মনি, বেনাপোল প্রতিনিধি, বিনিয়োগবার্তা: যশোরের শার্শায় করোনাভাইরাস দূর্যোগে অসহায়, কর্মহীন, দরিদ্র মানুষের পাশে দাঁড়ালেন সাবেক সাংসদ ও বিএনপি নেতা মফিকুল হাসান তৃপ্তি।

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান’র নির্দেশনায় তিনি বৃহস্পতিবার নিজস্ব অর্থায়নে যশোরের শার্শা উপজেলার ১১টি ইউনিয়নে প্রায় ৫ হাজার মানুষের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন।

খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল ও আলু।

বৃহস্পতিবার সকালে বাগআঁচড়া বাজার থেকে এসব খাদ্য সামগ্রী শার্শা উপজেলার ১১টি ইউনিয়নে ৯৯টি ওয়ার্ডে প্রতিনিধিদের হাতে তুলে দেওয়া হয়।

এসময় মফিকুল হাসান তৃপ্তির পক্ষে উপস্থিত ছিলেন- তার ভাই এ্যাড আরিফুল ইসলাম শান্তি, শার্শা উপজেলা বিএনপির সহ সভাপতি সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম তরফদার, যুগ্ম সম্পাদক সাবেক চেয়ারম্যান রুহুল কুদ্দুস, বিএনপি নেতা, শিশু কল্যান সম্পাদক সাবেক চেয়ারম্যান মফিজুল ইসলাম ছোট, বেনাপোল পৌর বিএনপির যুগ্ম সম্পাদক সাবেক কাউন্সিলর ইছাহক মিয়া, বিএনপি নেতা শাহাজান আলাল হক,  আব্দুস সামাদ সামু,মশিয়ার রহমান, তাজউদ্দিন, আমির হোসেন মোল্লা, আব্দুল আজিজ মোড়ল, মোজাম বিশ্বাস,  আসাদুজ্জামান মিঠু, আলমগীর হোসেন সিদ্দিকি, মফিজুর রহমান, কাউন্সিলর আব্দুল আহাদ, তোফাজ্জেল হোসেন তাইজেল,আব্দুর রশিদ, মিকাইল হোসেন মনা, কদর আলী মেম্বর শহিদুল ইসলাম মেম্বর, শাহীন আলম খান, জাহিদ হোসেন, নাদের হোসেন, আলমগীর হোসেন আলম, আল মামুন বাবলু সাবেক ছাত্রদল নেতা রাকিবুল হাসান রিপন, মেহেদী হাসান, হাসানুজ্জামান, সুজন হোসেন প্রমুখ।

(মণি/শামীম/১৪ মে ২০২০)