Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 26 Sep 2026 06:44
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

রংপুর প্রতিনিধি, বিনিয়োগবার্তা: রংপুরের গঙ্গাচড়ায় শিশুসহ একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহতরা হলেন- হাফিজুল ইসলাম (৩০), তার স্ত্রী ফাতেমা বেগম (২৫) এবং তাদের দেড় বছরের মেয়ে হুমায়রা।

শনিবার (১৬ মে) সকালে উপজেলার বড়বিল ইউনিয়নের বালাপাড়া গ্রামে নিজ বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

বড়বিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফজালুল হক রাজু জানান, সকালে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ফাতেমা ও তার মেয়ের মরদেহ গলাকাটা অবস্থায় বিছানায় পড়ে থাকতে দেখা যায়। পাশেই হাফিজুলের মরদেহ ঝুলন্ত অবস্থায় ছিল।

শুক্রবার (১৫ মে) রাতের কোনো এক সময় পারিবারিক বিরোধের জেরে স্ত্রী ও শিশু সন্তানকে ধারালো কিছু একটা দিয়ে গলাকেটে হত্যার পর স্বামী নিজে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুশান্ত কুমার সরকার জানান, মরদেহগুলো সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। হত্যাকাণ্ডের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তবে পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

(এসআর/এসএএম/১৬ মে ২০২০)