Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 22 Jul 2026 21:07
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: নওগাঁর ধামইরহাটে কৃষকের কাছ থেকে সরকারি খাদ্যগুদামে ধান কেনার জন্য লটারির মাধ্যমে কৃষক নির্বাচন সম্পন্ন হয়েছে। ১৬ মে বেলা ১১টায় উপজেলা খাদ্যগুদামে সামাজিক দূরত্ব বজায় রেখে লটারি কার্যক্রমের উদ্বোধন করেন ক্রয় কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার গণপতি রায়।

এ সময় ধামইরহাট পৌর মেয়র আমিনুর রহমান, উপজেলা কৃষি অফিসার কৃৃষিবিদ সেলিম রেজা, ক্রয় কমিটির সদস্য সচিব উপজেলা খাদ্য কর্মকর্তা মো. আতাউর রহমান, খাদ্যগুদাম কর্মকর্তা জাহেদুর রহমান, খাদ্য পরিদর্শক আবুল হোসেন, আওয়ামী লীগ নেতা ওবায়দুল হক সরকার, কৃষক লীগ নেতা দেওয়ান জাহিদ হাসান, জহুরুল হক, আড়তদার সমিতির সম্পাদক আব্দুল হাকিম, সিনিয়র সাংবাদিক এমএ মালেক, আব্দুল্লাহ হেল বাকী, মোতারফ হোসেন মুকুল, উপজেলা প্রেস ক্লাব সভাপতি আবু মুছা স্বপন প্রমুখ উপস্থিত ছিলেন।

খাদ্যগুদাম কর্মকর্তা জাহেদুর রহমান জানান, আজকে শুধু পৌরসভার ৩৮৮টি আবেদনের মধ্যে বড়-মাঝারি ক্ষুদ্র প্রান্তিক পর্যায়ের মোট ১০৭ কৃষককে নির্বাচন করা হয়েছে। তারা প্রত্যেকে এক টন করে ধান দিতে পারবেন। ২৬ টাকা কেজি দরে ও এক হাজার ৪০ টাকা মণ হিসাবে উপজেলায় মোট দুই হাজার ৮৪১ মেট্রিক টন ধান, এক হাজার ৫৩৬ মেট্রিক টন চাল ও ৩৭০ মেট্রিক টন গম আতব ধান সংগ্রহ করা হবে।

(এএইচএন/ ১৭ মে, ২০২০)