Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 26 Sep 2026 07:25
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: উন্মুক্ত বাজারের মাধ্যমে দুইদিন ব্যাপী অস্বচ্ছলদের মাঝে বিনামূল্যে খাদ্য ও ঈদ সামগ্রী বিতরণ করেছেন একঝাঁক তরুণ।

কুমিল্লা বরুড়া উপজেলার সামাজিক সংগঠন ডিমডুল ‘মানবতার বন্ধন’ সংগঠনের ওই তরুণদের উদ্যোগে উন্মুক্ত বাজারের মাধ্যমে ২৫০ গরিব পরিবারের মাঝে ছয় রকমের সবজি, ঈদ ও খাদ্য সহায়তা প্রদান করা হয়।

শনিবার (১৬ মে) ডিমডুল বাজারে ‘মানবতার বন্ধন’ এর উন্মুক্ত বাজারের উদ্বোধন করেন বরুড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা আনিছুর রহমান।

সংগঠনের সভাপতি ডা. মো. সফিকুল ইসলাম জানান, ডিমডুল গ্ৰামের বাছাই করা ২৫০ গরিব পরিবারের মাঝে সবজিসহ ঈদ ও খাদ্য সহায়তা প্রদান করা হয়। তার মধ্যে পোলাউর চাল, ডাল, তেল, মুরগি, আলু, পেঁয়াজ, লবন ও মসলা। ঈদ সামগ্রী মধ্যে সেমাই, চিনি, কিসমিস ও দারচিনি। এছাড়া সবজির মধ্যে বরবটি, টমেটো, করলা, শসা পুঁইশাক, লেবু ও কাঁচামরিচ।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড. ইকবাল খান তোরাবালী, শিলমুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু ইসহাক, ডিমডুল আদর্শ উচ্চ বিদ্যালয়ের সভাপতি আবুল কালাম আজাদ, প্রধান শিক্ষক আজাদ মজুমদার ও সংগঠনের সহ সভাপতি সুমন ভৌমিক।

(এএইচএন/ ১৭ মে, ২০২০)