Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 28 Jul 2026 13:37
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: করোনা আতঙ্কের মধ্যেই চীনে এবার আঘাত হানলো ভূমিকম্প। সোমবার সন্ধ্যায় দেশটির ইউনানা প্রদেশের ঝাওতোং শহরে আঘাত হানে এ ভূমিকম্প। খবর গ্লোবাল নিউজ’র।

জানা যায়, ভূমিকম্পে ৪ জন নিহত ও ২৩ জন আহত হয় । তবে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম শিনহুয়ার জানায়, ভূমিকম্পে ২ জন মারা যায় ও ১৩ জন আহত হয়।

স্থানীয় এক বাসিন্দা জানান, মনে হচ্ছিল বাড়িটিকে ধরে ক্রমাগাত কেউ ঝাকাচ্ছিল।

সোমবার সন্ধ্যায় ঝাওতোং শহরে রিখটারস্কেলে ৫.০ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। শহরটিতে প্রায় ৬০ লাখ মানুষ বসবাস করে ।

চীনের এই অঞ্চলটি এমনিতেই ভূমিকম্প প্রবণ এলাকা বলে পরিচিত।

(এএইচএন/ ১৯ মে, ২০২০)