Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 26 Sep 2026 06:57
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: রংপুরের বদরগঞ্জে পাওয়ারটিলার ও মোটর সাইকেলের সংঘর্ষে রেজাউল ইসলাম স্বপন নামে (২৪) মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন।

বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান হাওলাদার জানান, মঙ্গলবার বিকেলে স্বপন মোটরসাইকেল নিয়ে রংপুরের দিকে যাচ্ছিল। এসময় রংপুর-বদরগঞ্জ সড়কের শাহ ফিলিং স্টেশনের সামনে বদরগঞ্জগামী একটি পাওয়ার টিলারের সাথে মুখোমিুখি সংঘর্ষ হয়।

এতে তার মাথায় আঘাত লাগলে স্থানীয়রা উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পথিমধ্যেই মারা যান তিনি। নিহত স্বপন উপজেলার শংকরপুর মন্ডলপাড়ার আব্দুল মান্নানের পুত্র। মরদেহ ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পাওয়ার টিলারের চালক ও হেলপার পলাতক আছে।

(এএইচএন/ ১৯ মে, ২০২০)