Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 18 Jun 2026 00:03
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: নোয়াখালীর সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তিন চিকিৎসক ও একজন কর্মচারী করোনায় আক্রান্ত হয়েছেন। এরআগে আরও একজন নার্স করোনায় আক্রান্ত হয়েছিলেন। এ ঘটনায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি লকডাউন ঘোষণা করেছে প্রশাসন।

মঙ্গলবার (১৯ মে) দুপুর ১২টার দিকে হাসপাতালটি লকডাউন ঘোষণা করা হয়।

নোয়াখালী সিভিল সার্জন ডা. মো মোমিনুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সটির তিন চিকিৎসক ও একজন কর্মচারী নতুন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে ওই হাসপাতালের ৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত হাসপাতালটি লকডাউন থাকবে।

এদিকে জেলার বেগমগঞ্জ ও সোনাইমুড়ীতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৪ জন। যার মধ্যে সোনাইমুড়ীতে মৃত এক ব্যক্তির মেয়ে ও একজন ব্যাংক কর্মকর্তা রয়েছেন। বেগমগঞ্জে রয়েছেন দুই জন।

উপজেলা ভিত্তিক আক্রান্তের সংখ্যা: জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১৯০ জন। বেগমগঞ্জে ১০৬ জন, সদরে ১৬, কবিরহাটে ২০, চাটখিলে ১৬, সোনাইমুড়ীতে ১৫, হাতিয়ায় ৫, সেনবাগে ২, কোম্পানীগঞ্জ ৫ ও সুবর্ণচর উপজেলায় ৫ জন।

এদের মধ্যে মারা গেছেন সোনাইমুড়ীতে মোরশেদ আলম (৪৫) নামে এক ইতালি প্রবাসী, সেনবাগে এক রাজমেস্ত্রী মো. আক্কাস (৪৮), বেগমগঞ্জে তারেক হোসেন (৩০) নামের এক ব্যবসায়ী ও সোনাইমুড়ীতে ফখরুল ইসলাম বাচ্চু (৫৯) নামের এক কৃষক। সুস্থ হয়েছেন ১৯ জন।

(এএইচএন/ ১৯ মে, ২০২০)