Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 24 Sep 2026 05:02
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল।

শুক্রবার বিকেলে জানা যায়, তিনি করোনা আক্রান্ত হয়েছেন। গত তিন-চারদিন ধরে সর্দি, জ্বরে ভুগছিলেন তিনি। এরপর সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পরীক্ষা করানোর পর বৃহস্পতিবার রাতে করোনা শনাক্ত হয়।

এর আগে তিনি সিলেটের বিভিন্ন জায়গায় ত্রাণ কার্যক্রমে অংশ নেন। ধারণা করা হচ্ছে, এসময় তিনি করোনা আক্রান্ত হন। তবে ডাক্তারের পরামর্শে তিনি বাসাতেই আছেন। করোনা শনাক্ত হলেও উপসর্গ নেই এখন।

শফিউল আলম নাদেল ছাড়াও বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের সাবেক ক্রিকেটার আশিকুর রহমান ও প্রিমিয়ার লিগ খেলা সাবেক ক্রিকেটার সজীব দাস করোনায় আক্রান্ত হয়েছেন।

(এএইচএন/ ২৩ মে, ২০২০)