Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 23 Sep 2026 06:02
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: যুক্তরাজ্যের ফাইভ-জি নেটওয়ার্ক চীনা মোবাইল ফোন প্রস্তুতকারক কোম্পানি হুয়াওয়েকে না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন। পর্যায়ক্রমে ২০২৩ সালের মধ্যে দেশটিতে চীনের প্রযুক্তি পণ্যের সম্পৃক্ততা শূন্যে নিয়ে আনা হবে।

মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের সম্পর্কের টানা-পোড়নের জেরে লন্ডনকে এমন সিদ্ধান্ত নিতে প্রভাবিত করেছে ওয়াসিংটন ডিসি। এরই মধ্যে চীনের উপর থেকে চিকিৎসা সরঞ্জামসহ সব ধরনের নির্ভরশীলতা বন্ধের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাজ্য।

করোনাভাইরাসের উৎপত্তির জেরে সৃষ্ট রাজনৈতিক জটিলতায় সারা বিশ্বেই খানিক কোনঠাসা হয়ে পড়েছে চীন। জানুয়ারিতে হুয়াওয়েকে ফাইভ-জি ব্যবহারের অনুমতি দেয় ব্রিটেন। তবে, সেটি বন্ধের সিদ্ধান্তের বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে।

(এএইচএন/ ২৩ মে, ২০২০)