Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 26 Sep 2026 22:31
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: বিশ্বজুড়ে করোনাভাইরাসে প্রাণহানি ৩ লাখ ৪৪ হাজার ছুইছুই। আক্রান্তের সংখ্যা ছাড়ালো ৫৪ লাখ। আরও এক লাখের বেশি সংক্রমিত। একদিনে ৪ হাজারের ওপর মৃত্যু।

একক দেশ হিসাবে যুক্তরাষ্ট্রে করোনায় প্রাণহানি লাখের কাছাকাছি। আরো ২২ হাজারের মতো মানুষ সংক্রমিত। মোট আক্রান্ত ১৬ লাখ ৬৭ হাজার। একদিনে হাজারের বেশি প্রাণহানি।

একদিনে ৯৬৫ জনের মৃত্যু দেখলো, বর্তমান হটস্পট ব্রাজিল। ২২ হাজার ছাড়ালো মোট প্রাণহানি। নতুনভাবে সংক্রমিত সাড়ে ১৬ হাজার। মোট আক্রান্ত তিন লাখ ৪৭ হাজারের বেশি।

রাশিয়ায় নতুনভাবে ৯ হাজারের বেশি রোগী শনাক্ত। মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৩৬ হাজারের মতো। ১৩৯ জনের মৃত্যুতে ৩৩শ’ ছাড়ালো প্রাণহানি।

একদিনে ২৮২ জনের মৃত্যুতে ব্রিটেনে ৩৭ হাজারের কাছাকাছি প্রাণহানি। মোট আক্রান্ত আড়াই লাখের বেশি। নতুনভাবে সংক্রমিত ৩ হাজারের মতো।

ইতালিতে করোনায় মৃতের সংখ্যা ৩৩ হাজারের কাছাকাছি। একদিনে মারা গেলেন ১১৯ জন। আক্রান্ত ২ লাখ ৩০ হাজারের মতো। নতুনভাবে শনাক্ত ৬ শতাধিক।

(এএইচএন/ ২৪ মে, ২০২০)