Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 23 Sep 2026 18:31
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ ১৭) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদন অনুযায়ী ইপিএস কমেছে কোম্পানিটির।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, প্রথম প্রান্তিকে এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্সের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.২৯ টাকা, শেয়ার প্রতি কার্যকরী নগদ প্রবাহের পরিমাণ (এনওসিএফপিএস) হয়েছে ১.১৮ টাকা এবং শেয়ার প্রতি সম্পদের পরিমাণ (এনএভিপিএস) হয়েছে ১৭.৯৮ টাকা। যা আগের বছরে একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ০.৪৩ টাকা, এনওসিএফপিএস ছিল ০.২৪ টাকা এবং এনএভিপিএস ছিল ১৭.৭০ টাকা। সে হিসেবে কোম্পানিটির ইপিএস কমেছে ০.১৪ টাকা।

(এমআইআর/ ০৭ মে ২০১৭)