Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 26 Sep 2026 07:13
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: ঝালকাঠির রাজাপুরে আসামি ধরতে গেলে রাজাপুর থানার এসআই খোকনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। শুক্রবার সন্ধ্যায় রাজাপুর থানার নলবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটেছে।

রাজাপুর থানার এসআই খোকন হাওলাদার সন্ধ্যার সময় ২টি মটর সাইকেলে ৪ জন সঙ্গী নিয়ে মাদক মামলার আসামি ধরতে রাজাপুর থানার গালুয়া ইউনিয়নের নলবুনিয়া গ্রামে যায়। এ সময় একটি অটোতে ৬/৭ জন দুর্বৃত্ত পালিয়ে যেতে থাকলে তাদের গতিরোধ করার জন্য দুর্বৃত্তদের পিছনে এসআই খোকন একাই মটর সাইকেল নিয়ে ধাওয়া করে।

পরবর্তীতে এসআই খোকনকে একা পেয়ে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। পরে তাকে মুমূর্ষু অবস্থায় বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

আসামিদের গ্রেফতারে জন্য ঘটনাস্থলে পুলিশের অভিযান চলছে। তবে এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। দুর্বৃত্তরা সকলেই একাধিক মাদক মামলা আসামি বলে জানিয়েছে পুলিশ।

(এএইচএন/ ৩০ মে ২০২০)