Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 03 Aug 2026 03:48
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: হবিগঞ্জের লাখাইয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় কৃতকার্য না হওয়ায় পরশমনি নামে এক কিশোরী আত্মহত্যা করেছে। দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত পরশমনি লাখাই উপজেলার বেগুনাই গ্রামের জামাল উদ্দিনের মেয়ে। সে মাদনা এসইএসডি মডেল উচ্চ বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীক্ষায় অংশ নেয়।

পারিবারিক সূত্রে জানা যায়, রোববার সকালে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়। পরীক্ষায় অকৃতকার্য হলে পরশমনি বিষপানে আত্মহত্যার চেষ্টা করে। পরে পরিবারের লােকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

(এএইচএন/ ৩১ মে ২০২০)