Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 03 Aug 2026 03:48
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: গোপালগঞ্জে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় প্রায় ৫০ জন যাত্রী আহত হয়েছে। সোমবার সকালে ঢাকা-খুলনা মহাসড়কে দুর্ঘটনা দুটি ঘটে। কাশিয়ানী থানার ওসি মো. আজিজুর রহমান ও মুকসুদপুর ফায়ার সার্ভিস এসব তথ্য নিশ্চিত করেছেন।

কাশিয়ানীর শিবগাতিতে ঢাকাগামী সূর্যমুখী পরিবহনের যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে বাসের অন্তত ২৮ জন যাত্রী আহত হয়। আহতদেরকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।

অন্যদিকে, একই মহাসড়কের গেড়াখোলা এলাকায় ঢাকাগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেসের যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে গেলে বাসে থাকা ২২ যাত্রী আহত হয়।

খবর পেয়ে মুকসুদপুর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আহতদেরকে উদ্ধার করে এবং গুরুতর আহত চারজনকে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

(এএইচএন/ ১ জুন, ২০২০)