Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 20 Sep 2026 06:30
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: রাজধানীর কোতোয়ালি থানার ন্যাশনাল ব্যাংকের ইসলামপুর শাখা থেকে ৮০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় ৬০ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। এ সময় দুটি বিদেশি অস্ত্রসহ চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আজ (২ জুন) সকালে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মাহবুবুর রহমান এসব তথ্য জানান।

তিনি বলন, গ্রেপ্তারকৃত চার জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাদের কাছ থেকে ছিনতাইয়ের ৬০ লাখ টাকা ও দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।

প্রসঙ্গত, ১০ মে দুপুরে রাজধানীর বাবুবাজার এলাকায় ব্যাংকটির নিজস্ব পরিবহন থেকে ৮০ লাখ টাকা খোয়া যায়। এই চাঞ্চল্যকর ঘটনায় কোতোয়ালী থানায় একটি মামলা করে ন্যাশনাল ব্যাংক কর্তৃপক্ষ।

(এএইচএন/ ২ জুন, ২০২০)