Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 28 Jul 2026 14:35
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: চীন থেকে শুরু হওয়া প্রাণঘাতী নোভেল করোনাভাইরাস (কোভিড-১৯) এখন পর্যন্ত ২১৩ দেশ ও অঞ্চলে ছড়িয়েছে। এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা ব্যাপকহারে বেড়ে চলেছে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, মঙ্গলবার (২ জুন) সকাল সাড়ে ১১টা পর্যন্ত সারাবিশ্বে ৬৩ লাখ ৭১ হাজার ৬৬১ জন আক্রান্ত হয়েছেন। আর মারা গেছেন ৩ লাখ ৭৭ হাজার ৫৫২ জন। অন্যদিকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ২৯ লাখ ৯ হাজার ৯২৫ জন।

প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে ১ লাখ ৬ হাজার ৯২৫ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যার দিক থেকেও শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। এখন পর্যন্ত মোট আক্রান্ত ১৮ লাখ ৫৯ হাজার ৩২৩ জন।

মৃতের সংখ্যায় যুক্তরাষ্ট্রের পরেই রয়েছে যুক্তরাজ্য। দেশটিতে এখন পর্যন্ত এই ভাইরাসে মারা গেছে ৩৯ হাজার ৪৫ জন। আক্রান্ত হয়েছে ২ লাখ ৭৬ হাজার ৩৩২ জন।

আর আক্রান্তের দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে ব্রাজিল। দেশটিতে মঙ্গলবার সকাল পর্যন্ত আক্রান্ত হয়েছে ৫ লাখ ২৯ হাজার ৪০৫ জন। বিশ্বে মৃত্যুতে দেশটি চতুর্থ অবস্থানে আছে। এ পর্যন্ত মারা গেছে ৩০ হাজার ৪৬ জন।

আক্রান্তের দিক থেকে তৃতীয় অবস্থানে আছে রাশিয়া। দেশটিতে আক্রান্ত ৪ লাখ ১৪ হাজার ৮৭৮ জন। যদিও রাশিয়ায় মৃতের সংখ্যা তুলনামূলকভাবে কম, ৪ হাজার ৮৫৫ জন।

করোনায় মৃত্যুর দিক দিয়ে তৃতীয় অবস্থানে আছে ইতালি। দেশটিতে এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৩৩ হাজার ৪৭৫ জনের মৃত্যু হয়েছে। আর আক্রান্তের সংখ্যা ২ লাখ ৩৩ হাজার ১৯৭ জন। মৃত্যুতে পঞ্চম অবস্থানে থাকা ফ্রান্সে মারা গেছে ২৮ হাজার ৮৩৩ জন ও আক্রান্ত ১ লাখ ৮৯ হাজার ২২০ জন।

গত ২৪ ঘণ্টায় স্পেনে মৃত্যুর সংখ্যা শূন্যতে নেমে এসেছে। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ২ লাখ ৮৬ হাজার ৭১৩ জন। মারা গেছে ২৭ হাজার ১২৭ জন।

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ৪৯ হাজার ৫৩৪ জন এবং মোট মৃতের সংখ্যা ৬৭২ জন। এছাড়া মোট সুস্থ হওয়ার সংখ্যা ১০ হাজার ৫৯৭ জন।

(এএইচএন/ ২ জুন, ২০২০)